ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের ক্রিকেট টুর্নামেন্টে খেলছেন নাসির-ইমরুলরা

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের বিগ বাজেটের মোটরসিটি চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টে খেলছেন বাংলাদেশের জাতীয় দলের এক ঝাঁক ক্রিকেটার। ক্রিকেটারদের মধ্যে রয়েছেন- ইমরুল কায়েস, নাসির হোসেন, সৈয়দ রাসেল, সোহরাওয়ার্দী শুভ, তাপস বৈশ্য, ইলিয়াস সানীসহ অনেকে।


গত বুধবার সন্ধ্যায় হ্যামটরমিক সিটির গেইট অব কলম্বাসের হলরুমে দ্বিতীয়বারের মতো এ ক্রিকেট আসরের জমকালো উদ্বোধন অনুষ্ঠান করা হয়। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মিশিগানে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো- মোটরসিটি চ্যাম্পিয়নশিপের আয়োজন।


দশটি শক্তিশালী দল নিয়ে গড়া এ টুর্নামেন্টের ব্যাটে বলের লড়াইয়ে নেমেছেন বাংলাদেশ, যুক্তরাজ্যে এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে থেকে আসা ক্রিকেট তারকারা। এবারের টুর্নামেন্টে প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ডলার।


গত বৃহস্পতিবার থেকে শুরু হয় এ ক্রিকেট আয়োজন। খেলায় অংশগ্রহণকারী দলগুলো হলো- ফ্রেন্ডস ইউনাইটেড অব নিউইয়র্ক, এশিয়া ইউনাইটেড, লন্ডন রাইডারস, মিশিগান চিতাস, মোটরসিটি ইউনাইটেড, জর্জিয়া টাইগার্স, মিশিগান রেপটরস, ডেট্রয়েট রয়েলস, বাংলাদেশ টাইগার্স অব ইউএসএ, টারমিনেটরস সিসি।


টুর্নামেন্টটিতে বাংলাদেশের ক্রিকেটের তারকা ইমরুল কায়েস, নাসির হোসেন, সৈয়দ রাসেল, আরিফুল হক, সোহরাওয়ার্দী শুভ, ফরহাদ রেজা, কামরুল ইসলাম রাব্বি, নাদিফ চৌধুরী, তাপস বৈশ্য, ইলিয়াস সানী, আবু জায়েদ রাহি, মেহরাব হোসেন জুনিয়র খেলছেন।


উল্লেখ্য, নাজিয়া জাহান ও রুম্মান আহমেদ’র যৌথ উপস্থাপনায় বর্ণাঢ্য আয়োজনে মোটরসিটি চ্যাম্পিয়নশিপ এমসিসির প্রেসিডেন্ট মোশাররফ চৌধুরী লিটু ও সেক্রেটারি তায়েফুর রহমান টুর্নামেন্টটির উদ্বোধন ঘোষণা করেন। কেক কেটে ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডিনারের মাধ্যমে উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑